সিলেটের লাক্কাতুরা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে নগরীর বিমানবন্দর থানার লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ঘটনা ঘটে।
তিনি নগরীর কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসার ভাড়াটিয়া জিতু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার এসআই আসলাম আহমদ।
তিনি বলেন, সকালে বাসা থেকে বের হয়ে লাক্কাতুরা সবুজ সংঘ এর গলিতে যাওয়া মাত্র আতাউর রহমানকে কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসআই আসলাম আরও জানান, হত্যার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
