মঙ্গলবার , ১৩ জুন ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
জুন ১৩, ২০২৩ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) রাতে বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ‌্যা ৯টার দিকে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান বালাগঞ্জ উপজেলার দেওয়াবজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে। তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই’র দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, আতিকুর রহমান সিলেটে থাকেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার বিষয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। এটা শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। পরে বাড়ির সামনে মাদ্রাসার পাশে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা দুইজনকে আটকও করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।