সোমবার , ২৯ মে ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা আহত

ডেস্ক রিপোর্ট
মে ২৯, ২০২৩ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে অজ্ঞাত পরিচয়ে যুবকদের ছুরিকাঘাতে এক আওয়ামীলীগ নেতা আহত হয়েছেন। গতকাল রোববার (২৮ মে) রাত ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় তিনি হামলার শিকার হন। হামলায় আহত আওয়ামীলীগ নেতা হচ্ছেন সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে নগরীর শাহী ইদগাহ আল্লাহু পয়েন্টে সামনের দাঁড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এসময় হঠাৎ চার-পাঁচজন যুবক অতর্কিত হামলা চালায়। এসময় তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যান। তার পেট ও উরুতে ছুরির গুরুতর আঘাত রয়েছে।

হামলার সত্যতা নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

বার্তা প্রেরক- লবীব আহমদ
সিলেট।
২৯মে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।