সিলেটে আবারো ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকার ভারতীয় ৫৫ বস্তা চিনি সহ ১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ধোপাগুলের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় চিনি বহন কাজে ব্যবহৃত ২টি ডিআই পিকআপ ও জব্দ করা হয়।
আটককৃত মো. মোরাদ হাসান (১৯) গোয়াইনঘাটের বহর গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে। এসময় মোরাদ সহ পলাতক ওই এলাকার রবিউল আলম জুয়েলের ছেলে মো. দিদারুল আলম রাফি (২৮) এবং অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ধোপাগুলের কেওয়াছড়া চা-বাগান এলাকায় আসা দুটি ডিআই পিকআপ আটক করে। এসময় এগুলো চেক করাকালে গাড়ি থেকে ৩ জন পালিয়ে যায় আর একজনকে আটক করে পুলিশ। ওই দুটি ডিআই পিকআপ থেকে ৫৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানে প্রতি বস্তা চিনির ওজন ৪৮ কেজি করে মোট ২ হাজার ৬৪০ কেজি।যেগুলোর আনুমানিক ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। এসময় এগুলো বহন কাজে জড়িত থাকায় ২টি ডিআই পিকআপ গাড়ী জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃত আসামীকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
