সোমবার , ৩১ জুলাই ২০২৩, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আদালতের এজলাসে প্রবেশমুখে প্রবাসীকে হুমকি, আসামীর পকেটে মাদক সহ আটক

ডেস্ক রিপোর্ট
জুলাই ৩১, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আদালতের এজলাসের প্রবেশমুখে এক আসামীর নিকট থেকে মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) দুপুরে সিলেটের মহানগর ম্যাজিষ্টেট আদালত-১ এ এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোর্ট পুলিশের ওসি সনজিৎ দাস।

তিনি বলেন, রোববার দুপুরে আদালতে বিচারকাজ শুরুর পূর্বে আসামী মিনহাজুল ইসলাম (২৮) কে তল্লাশীকালে তার নিকট থেকে দুই পুরিয়া গাজা জব্দ করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আসামী মিনহাজুল ইসলাম সিলেটের কোতোয়ালী থানাধীন শেখঘাট এলাকার মৃত আমিরুল ইসলামের পুত্র।

তার বিরুদ্ধে ছিনতাই মামলা রয়েছে। সিলেটে শীর্ষ সন্ত্রাসীদের একজন তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং সিলেট রেপিড একশন ব্যাটেলিয়ন ৯  দুইবার তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে বর্তমানে বর্তমানে সে ডাকাতি মামলা গ্রেফতারাধীন। কোর্ট পুলিশের ওসি সনজিৎ দাস জানান, আসামী মিনহাজকে আটক করা হয়েছে। গাজা জব্দের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।