সোমবার , ২৮ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১২

সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই আক্তার বাছিত আর নেই

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৮, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

#বিভিন্ন মহলের শোক প্রকাশ

সিলেট নগরীর মুন্সীপাড়াপাড়া নিবাসী ও হযরত শাহজালাল (র.) দরগাহ মাদ্রাসার সাবেক হিসাব রক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলুল বাছিত এর বড় ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির উপদেষ্টা ও মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আক্তার বাছিত সুজা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…..রাজিউন)। সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে আটটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই,  আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক কাজির বাজার পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সদস্য সোয়েব বাসিতের বড় ভাই।

এদিকে সোমবার বাদ আছর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে দরগাহ করবস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই আক্তার বাছিতের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

মেয়র আনোয়ারুজ্জামানের শোক:
সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই আক্তার বাছিত সুজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি আক্তার বাছিত সুজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মহানগর আওয়ামী লীগের শোক:
সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই মুনশীপাড়া নিবাসী আক্তার বাছিত সুজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।