রবিবার , ৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৩
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে বজ্রপাতে জেলের মৃুত্যু : আহত-২

শান্তিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে পানিতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আব্দুল মোতালিব (২০)। এসময় তার ভাই ও আরেকজন আহত হন। তারা সবাই পেশায় জেলে।

নিখোঁজ আব্দুল মোতালিব (২০) ও আহত দুলাল মিয়া (১৮) উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আহত অপরজন রফিক মিয়া তাদের প্রতিবেশী।

রবিবার (৬ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার দেখার হাওরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যা হয়ে যাওয়ার আজকের মতো উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে তারা।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবীর হোসেন বলেন, ‘সকালে ওই তিন জেলে দেখার হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হাওরে ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন। এ সময় মোতালিব নৌকা চালাচ্ছিলেন। আকস্মিক নৌকায় বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব। সঙ্গে থাকা রফিক ও দুলাল আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।