শনিবার , ২৪ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

লোকমান আহমদের বাসভবনে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি

ডেস্ক রিপোর্ট
জুন ২৪, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমদের বাসভবনে গত ২১ জুন সন্ত্রাসী হামলার প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসাবে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় অনু্ষ্িঠত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। তারা বলেন, ইতিমধ্যে সন্ত্রাসী হামলার ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, প্রশাসনের নিরবতা ও নিষ্ক্রিয়তায় জনমনে অসন্তোষ দানা বাধছে। তাই অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা নাহলে কঠোর কর্মসূচি আসবে এবং উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ জেলা শাখার নেতা মহিউদ্দিন আহমদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাংলাদেশের সাম্যবাদী দল সিলেট জেলা শাখার সম্পাদক কমরেড ব্রজগোপাল, বাসদ জেলা আহ্বায়ক কমরেড আবু জাফর, সাম্যবাদী আন্দোলন জেলা স্বমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কমরেড দীনবন্ধু পাল প্রমুখ।-বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।