রবিবার , ২৮ মে ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

মেয়র আরিফের সাথে আনোয়ারুজ্জামান চৌধুরীর সৌজন্য সাক্ষাত

সিলেটের সকাল রিপোর্ট:
মে ২৮, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
 রোববার (২৮মে) দুপুরে মেয়র আরিফের কুমারপাড়াস্ত বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় থাকে স্বাগত জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী শ্যামা হক চৌধুরী
এসময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেনন।
৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিট করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন ইভিএম-এ। ২৩মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।
আজ রোববার আপিলের শেষ তারিখ ছিলো। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।