রবিবার , ৩০ জুলাই ২০২৩, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী দিবসে প্রেরণা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
জুলাই ৩০, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে “মানুষই মূখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ করুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রেরণা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। এখন প্রত্যেকটি ঘরে ঘরে মাদক ছড়িয়ে পরেছে। যুবসমাজ আজ মাদকের কড়ালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মরণ ব্যধি মাদক থেকে সমাজের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শেখ ফারুক আহমেদ, রাশেদুল আলম আরিফ, বিপ্লব চোধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।