রবিবার , ১৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১২
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বাস চাপায় ৭জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১৩, ২০২৩ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদোয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরুখ (২২), সাদ্দাম (২৮), মোহাম্মদ তোহিত (১৫), মোহাম্মদ জুবের (১৮), আসিফ (৩০), মোহাম্মদ (১৭) এবং মোহাম্মদ রশিদ (২১)।

রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়।

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, দেদোয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।