সোমবার , ১৬ জুন ২০২৫, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৪০
আজকের সর্বশেষ সবখবর

ভাগ্নের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জুন ১৬, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাহিদ মিয়া জিম্মাদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আজ সোমবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। গতকাল রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, জাহিদ নাশকতা মামলার এজাহারনামীয় ২০ নম্বর আসামি। মামলার দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল রোববার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে জাহিদের আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।