সোমবার , ১০ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৭
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীকে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট
জুলাই ১০, ২০২৩ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট তারুণ্যের সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে এয়ার এম্বুলেন্স মাধ্যমে ঢাকায় নেয়া হচ্ছে। তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি জানান, বেলা ৩টা ২০ মিনিটে তাকে শাহী ঈদগাহ শেখ রাসেল স্টেডিয়াম থেকে নেয়া হবে ঢাকায় ।
রোববার বিএনপির তারুণের সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়া কাইয়ুম চৌধুরীকে
সিলেট নগরীর উইমেন্স হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে আইসিইউতে নেয়া হবে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন জানান, অসুস্থ হয়ে কাইয়ুম চৌধুরীর বমির রক্ত আসে। এ কারণে তাকে তাৎক্ষনিক হাসপাতালে নেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।