শুক্রবার , ৩০ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শায়েদ ইকবাল ভূঁইয়ার দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
জুন ৩০, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শায়েদ ইকবাল ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ ৩০জুন শুক্রবার বাদ জুমা কুমিল্লার লাকসাম উপজেলার নিজ গ্রামের মসজিদে জানাজা শেষে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এসময় আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যক গ্রামবাসি অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০.৪০ ঘটিকায় সিলেটে শাহজালাল (র.) মসজিদের মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আমিনুল ইসলাম, দরগাহে হযরত শাহজালাল (র.) মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেহ আল আমান, খাদেম বিশিষ্ট শিল্পপতি শামুন মাহমুদ খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ইকবাল হাসান, অবসরপ্রাপ্ত পরিচালক মোঃ হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত ডিজিএম আতিকুর রহমান, এম, আফসার উদ্দিন আহমদ‌ ও মোঃ আশরাফ হোসেন, যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী, গোলাম মাহমুদ চৌধুরী, কবি মোহাম্মদ সাজ্জাদুর রহমান, আব্দুল ফাত্তাহ আলমগীর চৌধুরী, মোঃ বাবুল আক্তার, শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, মোঃ সহিদ উল্লাহ,মোঃ আব্দুল হাদী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কয়েছুর রেজা চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম, কাজী আলী আক্কাসসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগন, দরগাহের খাদেমগন, সিলেটে অবস্থানরত তাঁর স্বজন, বন্ধু শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। উল্লেখ্য শায়েদ ইকবাল ভূঁইয়া ২৯ জুন পবিত্র ঈদ উল আজহার দিন সন্ধ্যা ৭.১০ এ আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী শিমুল আক্তার, মেয়ে ডাক্তার তাসনুভা ইকবাল নিশিতা, ছেলে প্রকৌশলী ইশতিয়াক, জামাতা, নাতিসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। শায়েদ ইকবাল ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকে চাকুরীর পাশাপাশি দীর্ঘ প্রায় চার দশক দরগাহে হযরত শাহজালাল (র.) মাজারের খেদমতে সম্পৃক্ত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক রূপ রতন পাইন, একেএম এহসান ও মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শায়েদ ইকবাল ভূঁইয়ার‌ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ ও সম্পাদক সিতাংশু শেখর রায় পৃথক বিবৃতিতে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সদস্য মোঃ শায়েদ ইকবাল ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।