মঙ্গলবার , ২৩ মে ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১০
আজকের সর্বশেষ সবখবর

নগরীর বিভিন্ন এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেটের সকাল রিপোর্ট:
মে ২৩, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি সোর্স লাইন এবং ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ বুধবার সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, উপশহর ফিডারের আওতাধীন শিবগঞ্জ, উপশহর (বøক- এ, বি, সি, ডি, জে), তেররতন, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, সেনপাড়া, খরাদিপাড়া, লাকড়িপাড়া, মৌচাক, সাদিপুর, ভাটাটিকর, গোপালটিলা, বালুচর, আলুরতল, আরামবাগ, মিরাপাড়া, টুলটিকর, কল্যানপুর, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, নোয়াগাঁও, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি এবং এর আশপাশের এলাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।