রবিবার , ১৮ জুন ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম অবমাননার জেরে কোম্পানীগঞ্জে যুবককে পিটিয়ে জখম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ১৮, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে রিপন দে (২৮) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ জুন) উপজেলার কোম্পানীগঞ্জ থেকে সি.এন.জি যোগে নিজ গ্রামে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় রিপনের পরিবার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

রিপন দে উপজেলার টুকের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুশীল চন্দ্র দের ছেলে।

জানা যায়, সিলেটের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রিপন দে (২৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে লেখালেখি করেন। তার বিভিন্ন লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয়তা অর্জন করে। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে গত ১৪ এপ্রিল ছুটি নিয়ে দেশের বাড়িতে আসেন। তার ৪ বছর আগের করা একটি ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে গত শুক্রবার (১৬ জুন) রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার থেকে জাঙ্গাইল গ্রামের বাড়িতে যাওয়ার পথে তার গাড়ি পথিরোধ করে অজ্ঞাত ৫/৬ জন লোক গলা চেপে ধরে ষ্টিলের পাইপ দিয়ে বেধড়ক পিটুনি, কিল-ঘুষি মেরে ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করে। এসময় তাকে মৃত ভেবে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে রিপন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় রিপনের পরিবার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

রিপন দের উপর হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার এস.আই রাহুল রায় জানান, রিপনের উপর হামলার খবর আমরা শুনেছি। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।