বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

কিছুক্ষণের মধ্যে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে দুই মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে তিনি ঢাকায় এসেছেন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে এসেছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।