বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩০
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু: সিলেট নগর-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রোববার

সিলেটের সকাল রিপোর্ট:
আগস্ট ১০, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নগরী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ অনুযায়ী আগামী রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
গতকাল বৃহস্পতিবার জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
সভার আগামী এক মাস মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া, জেলার সকল উপজেলা,পৌরসভা ও ইউনিয়নে সরকারি নির্দেশিকা মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। উপপরিচালক(ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা: এস এম শাহরিয়ারসহ পুলিশ সুপার, সিলেট এর প্রতিনিধি; নির্বাহী প্রকোশলী,এলজিইডি; সিলেট সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়রবৃন্দ; বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি; সভাপতি, সিলেট চেম্বার; সভাপতি, ক্যাব সিলেট; ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ; জেলা আনসার কমান্ডেন্ট,সিলেট এর প্রতিনিধি; বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি; এনজিও প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।