মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জুড়ী প্রতিনিধি
জুলাই ৪, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান,  দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর পুত্র মোঃ মইন উদ্দিন (৬৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গাছের ডাল বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিড়ে মোঃ মইন উদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় তার স্ত্রী হেসুনু বেগম (৫৯) তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যুর বিষয়টি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিশাত জাহান নিশ্চিত করেছেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।