বুধবার , ৩০ আগস্ট ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১২
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনে দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না- পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না৷ বরং আয় বাড়বে। এসময় প্রার্থীরা টাকা খরচ করে, বেচাকেনাও বাড়ে। তবে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে সাধারণ মানুষের ক্ষতি হবে। এমনকি তা দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে।

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিকভাবে বর্তমানে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। এমনকি দাম আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।

পোনামাছ অবমুক্তকরণে এসময় উপস্থিত ছিলেন অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক সিমা রানী বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ আরও অনেকে৷

এর আগে সকাল সাড়ে ৯ টায় শান্তিগঞ্জস্থ মৎস্য হ্যাচারী পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।