রবিবার , ৯ জুলাই ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

ছুটি শেষে খুলেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেটের সকাল ডেস্ক:
জুলাই ৯, ২০২৩ ৫:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

১৩ দিনের ছুটি শেষে রোববার (৯ জুলাই) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিস চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঈদ-উল-আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সিকৃবির একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে ৯ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে। এদিকে ক্লাস ও অফিস চালু হবার পর ক্যাম্পাসের সবখানেই ছিলো ঈদের আমেজ। শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ সহকর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।