বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার আওতাধীন ছাতক উপজেলা উত্তর শাখার উদ্যোগে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় স্থানীয় কার্যালয়ে এসএসসি ও দাখিল-২০২৩ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ১৯৯০ সালে সময়ের অপরিহার্য প্রয়োজনে ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল। ৯০ সালে-ই ছাত্র মজলিস এ দেশের ছাত্র সমাজকে প্রতিশ্রুতি দিয়েছিল, দেশের সব ধারার শিক্ষার্থীদের সাথে নিয়ে আলোকিত সমাজ বিনির্মানে কাজ করবে। সুদীর্ঘ ৩৩ বছর ধরে ছাত্র মজলিস শিক্ষার সুষ্ঠু পরিবেশের নিশ্চায়ন এবং সমাজের অগ্রগতির জন্য মানবসম্পদ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে আসছে। শিক্ষার সংকট নিরসন, সামাজিক অবক্ষয় রোধ, ও সমাজ-রাষ্ট্রের উন্নয়নে ছাত্র মজলিসের অবদান অনস্বীকার্য। তাই উত্তম চরিত্র গঠন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার নিমিত্তে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র মজলিসে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শাখা সেক্রেটারি নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, সাবেক জেলা সভাপতি আক্তার হোসেন আতিক, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা’র সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ফারুক আহমেদ জাবের, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি এনামুল হক আলী প্রমুখ।
