সোমবার , ২২ মে ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৩
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে শিশুদের ঝগড়ার জেরে যুবকের মৃত্যু 

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা
মে ২২, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শিশুদের ঝগড়ার জের ধরে হামলায় ১যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) সন্ধ্যার দিকে উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের তীতকুল্লী হাওর এলাকায় এঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম জিন্দার আলী (৪০)। তিনি উপজেলার তীতকুল্লী হাওরের জয়দর আলীর পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে সোমবার সন্ধ্যার কিছু পুর্বে নিহত জিন্ধার আলীর পুত্র ও প্রতিপক্ষ সামছুল ইসলামের পুত্রের মধ্যে গরু চরানো নিয়ে ঝগড়া হয়। ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে এঘটনার জের ধরে শামসুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে জিন্দার আলীর লোকজনের উপর হামলা চালিয়ে ৩/৪ জনকে গুরুতর আহত করে।

এসময় আহতদের স্বজনরা এসে তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত জিন্দার আলীকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান শিশুদের ঝগড়ার জের ধরে মারামারি হয়েছে, এতে হাসপাতালে নেওয়ার পর জিন্ধার আলী নামের একজন নিহত হয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করব এবং আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

এ রির্পোট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১ টার দিকে এসআই জাহাঙ্গীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।