রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে আগুনে পুড়ে ছাই ৫ দোকান : ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে আগুনে পুড়েছে ৫ টি দোকান। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১১ নং মধ‍্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারিং শপ, রমজানের মোবাইল মেরামতের দোকান, শংকরের সেলুন পুড়ে যায়।

এছাড়া ভিত্রিখেল গ্রামের মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের ঘর, দোকান ও ওয়ার্কশপও আগুনে ক্ষতিগ্রস্থ হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ১২লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।