গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫১৭ শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকালে শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩৯টি কেন্দ্রে একযোগে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে পাঁচটি ভবনে অংশগ্রহণ করেছেন ২ হাজার ৫শ’ ১৭ জন এবং অনুপস্থিত ছিল ৪৪ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
