বুধবার , ১৪ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে মুহিবুর রহমান মেম্বারের ইন্তেকাল : জানাজা সম্পন্ন

ফখর উদ্দীন
জুন ১৪, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য হাজী মুহিবুর রহমান (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৯জুন (শুক্রবার) স্ট্রোক জনিত কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪জুন) ১টা ৩০মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৩মেয়ে, ভাই-বোনসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মুহিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয় জামেআ কলাবাড়ী মাদরাসা মাঠে, পরে তাকে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়।

পূর্ব ইসলামপুর ইউনিয়নআওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের ছোট ভাই তিনি। ২০২১ সালের ১১ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচন করলে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন মুহিবুর রহমান।

মুহিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ, পূর্বইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম , ইসলামপুপশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী,, দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু,

এছাড়া প্রবাসে অবস্থানরত প্রবাসী ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।