সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক মহিলার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার দয়ার বাজার এলাকার বালুচর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহিলা ছালেখা বেগম (৫২) বালুচর গ্রামের আব্দুর রবের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জননী।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
