সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদীতে ডুবে আরিফুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফেদারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কামাল উদ্দিনের সাড়ে তিন বছরের ছেলে।
জানা যায়, দুপুরে শিশু আরিফুলকে নিয়ে বাড়ির পাশের পিয়াইন নদীতে গোসল করতে যান মা খাজুরুন। এ সময় অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। কিছু সময় পর জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। বিকেলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
