বুধবার , ৩০ আগস্ট ২০২৩, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩২
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় গাছে ঝুলছিল কিশোরের মরদেহ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৩০, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ায় মো. এবাদ আলী (১৫) নামে এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে। এবাদ আলী ওই গ্রামের তালেব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন। তিনি এবাদ আলীর পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির বাইরে একটি গাছে এবাদ আলী গলায় গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, বুধবার (৩০ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।