মঙ্গলবার , ২০ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৯
আজকের সর্বশেষ সবখবর

কাল সিলেটের সকল ব্যাংক বন্ধ

ডেস্ক রিপোর্ট
জুন ২০, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের দিন আগামীকাল বুধবার (২১ জুন) সিটি কর্পোরেশন এলাকার সকল ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার (২০ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব তপসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তপসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২১জুন) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।