বুধবার , ৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৪
আজকের সর্বশেষ সবখবর

কাল দেশের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ডেস্ক রিপোর্ট
জুন ৭, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

তীব্র দাবদাহের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (৮জুন) বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ওই তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম ০৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।