মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৭
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন 

ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক মেয়াদে সর্বসম্মতিক্রমে সাবেক কমিটি বিলুপ্ত করে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণ কমিটি গঠন করা হয়।

দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি শেখ ফয়ছল আহমদকে সভাপতি ও আজকের সিলেট পত্রিকার প্রতিনিধি মলয় চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হয়েছেন ডা. তখলিছ আলী (রুপসী সিলেট), যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান খান(দৈনিক স্বদেশ বিচিত্রা), কোষাধ্যক্ষ শরীফ আহমদ (দৈনিক অগ্নি শিখা), দফতর সম্পাদক ফয়ছল আহমদ মালিক (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক শশাঙ্ক চৌধুরী (সাপ্তহিক বিশ্বনাথ বার্তা),সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী(আজকের সিলেট), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিতু আহমদ (দৈনিক হাওরাঞ্চলের কথা)।

কার্যনির্বাহী সদস্য উজ্জল দাশ (স্বাধীন বাংলা),পংকি মিয়া(দৈনিক দেশসেবা),রনিক পাল (দৈনিক শুভ প্রতিদিন),রফিক মিয়া(ঢাকা টাইমস)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।