বুধবার , ২৬ জুলাই ২০২৩, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩১
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ২৪ রোগী পেলেন ১২ লক্ষ টাকার চেক

ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে ক্যন্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৪ জন রোগীকে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা সমাজ সেবা কর্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের হল রুমে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট -২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপির সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাহরীন সুলতানা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দিলিপময় দাশ, তাজপুর ইউনিয়ন চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উসমান পুর ইউনিয়ন চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।