বৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২১
আজকের সর্বশেষ সবখবর

উত্তর সিলেটের প্রবীণ আলেম শায়খ আব্দুল মতিনের ইন্তেকাল

সিলেটের সকাল রিপোর্ট:
জুন ১, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

উত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, কোম্পানীগঞ্জের খাগাইল মাদরাসার সাবেক নাজিমে তালিমাত, আল্লামা মোশাহিদ বায়মপূরী (র.) -এর শিষ্য ও শায়খে ছত্রপুরীর (র.) -এর খলিফা মাওলানা শায়খ আব্দুল মতিন নন্দিরগ্রামী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন।
বৃহস্পতিবার রাত নয়টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ শুক্রবার বিকেল ৩টায় মরহুমের গ্রাম নন্দিরগাও মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মাওলানা রশীদ আহমদ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইয়র্ক বাংলা পত্রিকার সম্পাদক।

মাওলানা শায়খ আব্দুল মতিনের জন্ম ১৯৩৮ সালের ২ মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মানাউরা গ্রামে।
১৯৭২ সালে তিনি উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা মুশাহিদ বায়মপুরী (রা.) এর তত্বাবধানে দারুল উলূম কানাইঘাট থেকে দাওরায়ে হাদিস পাশ করে পরের বছরই কোম্পানীগঞ্জের খাগাইল মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। তিনি ছিলেন খাগাইল মাদরাসার দীর্ঘ ৪৬ বছরের শিক্ষক ও নাজিমে তালিমাত। এলাকায় তিনি ‘বড় মেছাব’ নামে পরিচিত ছিলেন। তার ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।