রবিবার , ১৮ জুন ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

আনসারের মহা পরিচালক মেজর জেনারেল আমিনুল হক’র সিলেট রেঞ্জ পরিদর্শন

ডেস্ক রিপোর্ট
জুন ১৮, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রেঞ্জ পরিদর্শন করলেন আনসারের মহা পরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। তিনি গত শুক্রবার সকালে সড়ক পথে এসে সিলেট রেঞ্জের জেলা অফিস পরিদর্শন শেষে বৃক্ষরোপন করেন।

পরবর্তীতে সড়ক পথে কালাপুর শ্রীমঙ্গল মৌলভীবাজার ২৪ ব্যাটালিয়ন পরিদর্শনে যান। আনসারের একটি সুসজ্জিত মোটর শোভাযাত্র তাকে স্বাগত জানান। এসময় তিনি গার্ড সালাম গ্রহণ করেন। পরে তিনি সকল সৈনিকদের সাথে দরবারে মিলিত হন। ২৪ ব্যাটালিয়নে বৃক্ষরোপন শেষে জুম্মার নামাজ আদায় করে সকল সৈনকদের সাথে প্রীতিভোজ শেষে পরিদর্শন বই স্বাক্ষর করে সড়ক পথে সিলেট ত্যাগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ২৪ ব্যাটালিয়নের পরিচালক ও ভারপ্রাপ্ত রেঞ্জ কমান্ডার মো. মেহেদী হাসান, সিলেট রেঞ্জের উপ পরিচালক মশিউর রহমান মানিক, সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা বাব্বী, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট ফরিদ রহমান, সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল সহ ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।