রবিবার , ৯ জুলাই ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৪
আজকের সর্বশেষ সবখবর

আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন মোহাম্মদ ইব্রাহীম: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের সকাল ডেস্ক:
জুলাই ৯, ২০২৩ ৫:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

আজ এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, “মোহাম্মদ ইব্রাহীমের মতো একজন বিশ্বস্ত বন্ধু ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ১৯৮৬ সাল থেকে সবসময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমার পাশে থেকে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসে অবিচল ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

ইমরান আহমদ এমপি বলেন, মোহাম্মদ ইব্রাহীমের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর গোয়াইনঘাট বাসী হারালো তার প্রিয় সন্তানকে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।