সোমবার , ৫ মে ২০২৫, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট জেলার ১৪ শহীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। এসময় জেলার ১৪ জন শহীদ ছাত্র-জনতার পরিবারের মধ্যে ১২ জনের পরিবারের মাঝে প্রত্যোককে ২ লাখ করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এসময় তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদেরা সাম্প্রতিক কালের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। দীর্ঘ দেড় যুগের জুলুম নিপীড়ন দুঃশাসনে দেশের মানুষ ব্যর্থ হয়ে হাল ছেড়ে যখন আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহুর্তে দেশ মাতৃকার গর্বিত সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশকে দুঃশাসনের হাত থেকে মুক্ত করে দিয়েছে। তাদের শাহাদাত বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিপ্লবী আর অবিপ্লবীদের সম্মান কখনো এক হতে পারেনা। নিজের সন্তান হত্যা কোন রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারেনা। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট তাদের বিরুদ্ধে ব্যবহার মানবাধিকারের পরিপন্থী। বিগত সময়ে পুরোপুরি রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে একটি পরিবার ও কতিপয় সুবিধাভোগি কুক্ষিগত করে রেখেছিল। এজন্য শুধু একটি দলকে দায়ী করলে চলবেনা। আমাদেরকেও এর দায় নিতে হবে। মানুষের শুন্যতা কোনদিন অর্থ দিয়ে পূরণ হবেনা। এটি শহীদ পরিবারের প্রতি শান্তনার উদ্যোগ মাত্র।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সনদ্বীপ কুমার সিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার-উজ-জামান, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মমিনুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন- শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর), ঢাকা দক্ষিণের শহীদ পাবেল আহমদ কামরুলের বড় ভাই পিপলু আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।