রবিবার , ৪ মে ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৩০ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার
মে ৪, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

#নিসচার প্রতিবেদন

সিলেট বিভাগে মার্চ মাস থেকে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। এপ্রিল মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩০ জনের প্রাণহানি হয়েছে আর আহত হয়েছেন ৪২ জন। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে মৌলভীবাজার জেলায়। এপ্রিল মাসে সিলেট জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী এবং ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন। এছাড়া এপ্রিল মাসে নিহত ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।