সোমবার , ১২ মে ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ে বালু তুলতে গিয়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
মে ১২, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদী থেকে বালু তুলতে গিয়ে রজব আলী (৪০) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জাফলং পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বড়বন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় বালু উত্তোলনের কাজে যান। এ সময় নৌকা থেকে পানির নিচে ডুব দিয়ে সেইভ মেশিনের গর্ত থেকে পাথর আনার সময় গর্তের উপরের অংশ ভেঙ্গে রজবের উপরে পড়লে সে বালু চাপা পড়ে। দীর্ঘসময় পরও রজব পানির নিচ থেকে উপরে না উঠায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে বালুর নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ জানান, সে বালু তুলতে গিয়ে মারা গেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।