বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট
মে ১৫, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে সাহেদ আহমদ নামে এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।

জানা যায়, বুধবার রাতে সাহেদ আহমদকে হেতিমগঞ্জ বাজার এলাকায় আটক করেন স্থানীয় জনতা। এসময় তারা তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, স্থানীয় জনতা তাকে আটক করেছেন জানতে পেরে পুলিশে ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।