সিলেট জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান বলেছেন, দেশের প্রধানমন্ত্রী যখন বলেন 'তাকে কেউ ক্ষমতায় রাখছে চায়না' তখন আর বুঝতে…
#আলবাব সভাপতি, ওমর সম্পাদক বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেটের মুরারিচাঁদ (এম.সি) কলেজ শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৯ মে) বাদ জুমুআ নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ…
মুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সালেহ মোহাম্মদ জাহেদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী…
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোজাক্কির (১০)। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে ও লামা সানিয়া সরকারি প্রাথমিক…
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলার জাহেদ চৌধুরী। বারার ল্যান্সবারী ওয়ার্ডের আসাপায়ার পার্টির কাউন্সিলার জাহেদ একজন রাজনীতিক ও কমিউনিটি একটিভিস্ট হিসেবে সুপরিচিত। টাওয়ার হ্যামলেটস এর প্রথম…
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ ফজলুল হক চৌধুরী সেলিম বলেছেন, কমিউনিটি সদস্যদের জীবনমান উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। সিলেট বিভাগের কমিউনিটি সদস্যদের জীবন যাত্রার মান…
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা মুফতি মো: মুহিব্বুল হক (গাছবাড়ি)-র দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম…
‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং , সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নে’র…
দাখিলের স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা গত…
#রেজিস্ট্রেশনের সময়সীমা ২৫ মে পর্যন্ত [ঢাকা, ১৮ মে ২০২৩] প্রতীক্ষার প্রহর শেষ! আবারও শুরু হল হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র নতুন ব্যাচের নিবন্ধন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস বুয়েটের ইসিই বিল্ডিং- এ আগামী ৮ জুন থেকে শুরু হবে। প্রশিক্ষণ শেষে থাকছে হুয়াওয়ে সার্টিফাইড আইসিটি অ্যাসোসিয়েট (এইচসিআইএ) সার্টিফিকেট অর্জন করার সুযোগ। ৪র্থ বর্ষ, স্নাতকোত্তর এবং অন্যান্য প্রকৌশল বিভাগ (ইইই/সিএসই/সিএস/আইসিই/ইসিই/ইটিই/ইইসিই/আইটি) থেকে পাশ করা শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এই নতুন ব্যাচের শিক্ষার্থীদের জন্য ক্লাউড কম্পিউটিং ও স্টোরেজের উপর সাত সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ থাকবে, যেখানে প্রতি সপ্তাহে চার ঘণ্টা ক্লাস হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ এবং ঝামেলামুক্ত। শিক্ষার্থীরা https://iict.buet.ac.bd/ অথবা https://eee.buet.ac.bd/ এই লিঙ্কে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের ইমেলের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিটি কোর্সের জন্য ৩০ জন নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ‘হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র অনুকূলে পে-অর্ডার (পিও)/ডিমান্ড ড্রাফ্টের (ডিডি) মাধ্যমে রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর একাডেমিতে পিও/ডিডি জমা দিতে হবে। পরবর্তীতে ইমেলে (huaweibuetict@gmail.com) পিও/ডিডি’র স্ক্যান করা কপি/ফটোকপি পাঠানোর পর নির্বাচিত শিক্ষার্থীরা প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশনা সহ একটি কনফার্মেশন মেইল পাবেন। উল্লেখ্য, হুয়াওয়ের বিশ্বের ৯০টিরও বেশি দেশে ১৫০০ আইসিটি একাডেমি আছে। বাংলাদেশে আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে হুয়াওয়ে গত বছরের ২৩ মার্চ বুয়েট আইসিটি একাডেমি চালু করে এবং ১২ জানুয়ারী (২০২৩) থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সম্প্রতি ‘হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র প্রথম ব্যাচের ২৪ জন শিক্ষার্থী প্রশিক্ষণ শেষে সনদ অর্জন করেছে। হুয়াওয়ে অথরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি (এইচএআইএনএ) এই কোর্সটি সমন্বয় এবং সার্টিফিকেশন প্রদান করে।