শুক্রবার , ২১ জুলাই ২০২৩, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:১২
আজকের সর্বশেষ সবখবর

৮ দফা দাবীতে আগামী কালের সমাবেশ সফলের আহ্বান খেলাফত মজলিসের 

ডেস্ক রিপোর্ট
জুলাই ২১, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

#খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৮ দফা দাবিতে খেলাফত মজলিসের ডাকে আগামী কাল বেলা দুইটায় সিলেট রেজিস্টারী মাঠে আহুত বিভাগীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি বৈঠক আজ বাদ আসর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আগামী কালের সমাবেশ সফলে সিলেটবাসীর সর্বাত্মক সহযোগীতা কামনা করা হয়।

সভায় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সিলেটের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে আগামী কাল বেলা ২ ঘটিকার মধ্যে রিজেস্টারী মাঠে শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। সভায় আগামী কালের সমাবেশে সিলেটের সর্বস্তরের জনতার উপস্থিতি কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা: এএ তাওসীফ, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা কেএম মামুন,জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ প্রমূখ।

এদিকে আগামী কালের সমাবেশ সফলে সিলেট মহানগর যুব মজলিস আজ বাদ আসর নগরীতে মোটরসাইকেল মিছিল বের করে।এছাড়া সিলেট,সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় খেলাফত মজলিসের নেতা-কর্মীরা আজ দিনভর গণসংযোগ ও প্রচার মিছিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।