শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিমানবন্দরে লিকুইড সোনাযুক্ত পরিহিত পোশাক সহ আটক-১

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৫, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

# কাস্টমসের ধারণা দেড় কেজি স্বর্ণ হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লিকুইড সোনাযুক্ত পরিহিত পোশাক সহ ১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। এসময় তার পরনের ট্রাউজার ও আন্ডারগার্মেন্টস এর ভেতরে পেস্ট আকারে আনা লিকুইড স্বর্ণ ছিল। যেগুলো জব্দ করে পোড়ানো হয়েছে। সেখানে প্রায় দেড় কেজি স্বর্ণ হবে বলে ধারণা করছে কাস্টমস সিলেট।

আটককৃত ওই ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।

বিমানবন্দর কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নং ফ্লাইটে অভিযান চালিয়ে আলিম উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তীতে তার শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডারগার্মেন্টস এর ভেতরে পেস্ট আকারে আনা লিকুইড স্বর্ণ ধরা পড়ে। তখন সে স্বর্ণ থাকার বিষয়ে স্বীকারোক্তি দেয়। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। সেখানের মধ্যে ভেতরের কাপড়গুলোতে স্বর্ণের প্রলেপ পাওয়া যায়। প্রাথমিকভাবে এই স্বর্ণের পরিমাণ প্রায় ১.৫ কেজি বলে ধারণা করছে সিলেট কাস্টমস।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক। তিনি আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে এনে স্ক্যান করে লিকুইড সোনা কাপড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আমরা কাপড়গুলো পুড়িয়ে সোনা উদ্ধার করেছি। এই স্বর্ণকে এখন স্বর্ণাকারের কাছে পাঠানো হয়েছে সবকিছু নিশ্চিতের জন্য। আমরা ধারণা করছি এখানে প্রায় দেড় কেজি স্বর্ণ হবে। তার ভেতরের গেঞ্জি ও আন্ডারগার্মেন্টসে এই লিকুইড স্বর্ণ পাওয়া যায়। সে সিলেট কাস্টমসের হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।