শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:১০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দন জানান রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরান ইমন ও সাধারণ সম্পাদক লবীব আহমদ।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি (১ম) হিসেবে খালেদ আহমদ, সহসভাপতি (২য়) বাপ্পা ঘোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য শেখ আশরাফুর আলম নাসির, আব্দুর রাজ্জাক, সুনীল সিংহ নির্বাচিত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, জনসাধারণের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেয়ার সাথে সাথে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে। সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ আরও সুদৃঢ় ভূমিকা পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।