শনিবার , ১ মার্চ ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে শিবিরের র‍্যালী

ডেস্ক রিপোর্ট
মার্চ ১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে র‍্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। শনিবার সিলেট নগরের বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে র‍্যালীটি শুরু হয়ে শিশুপার্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া র‍্যালীতে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু।

এসময় সভাপতির বক্তব্য শাহীন আহমদ বলেন, নগরবাসী সহ দেশবাসীকে বরকতময় মাস মাহে রমজানের শুভেচ্ছা। নগরবাসীকে আহবান জানাই এ মাস থেকে আত্মশুদ্ধি, আত্মসংযমের শিক্ষা নিয়ে বছরের বাকি এগারটি মাস নিজেদের জীবনে বাস্তবায়ন যেনো করতে পারি। মাহে রমজানের আত্মশুদ্ধির জন্য ব্যাপক ভাবে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি নফল ইবাদত, ফরজ-ওয়াজিব সমূহ যথাযথ পালন ও রোযার হক আদায়ের ব্যাপারে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ধর্মপ্রাণ মানুষ যাতে এই রমজানে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সে জন্য রমজানে ইফতার, তারাবীহ ও সেহরীতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে হবে।পাশাপাশি অশ্লীলতা, বেহায়াপনা, অনৈতিক, অসামাজিক ও ইসলাম বিদ্বেষী যাবতীয় কার্যকলাপ বন্ধ এবং মাহে রমযানের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে পদক্ষেপ নিন। প্রকাশ্যে হোটেল- রেস্তোরা, কফি হাউজসমূহ দিনের বেলায় বন্ধ রাখার ব্যাপারে কঠোর পদক্ষেপ হাতে নিয়ে মাহে রমযানের ঐতিহ্য রক্ষা করুন।

র‍্যালীতে মহানগর অফিস সম্পাদক মাসুদ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাঈন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।