বুধবার , ৭ মে ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
মে ৭, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবিরহাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপ জি ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রি পিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট এবং মদ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫৯৫ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।