শুক্রবার , ১৪ জুলাই ২০২৩, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৪, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। আগামীকালের জামায়াতের বিভাগীয় সমাবেশ পরিদর্শনকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ। তিনি জানান, রেজিস্ট্রারি মাঠের আশপাশ এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন নাশকতার সঙ্গে জড়িত কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জামায়াত নেতারা জানান, শনিবার সমাবেশের জন্য রেজিস্ট্রারী মাঠ পরিদর্শনে গেলে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

আটক সাত জনের মধ্যে ৫ জনের নাম পরিচয় জানা গেছে।  তারা হলেন- জেলার বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের সিদ্দিক আহমদের ছেলে আজিজুল ইসলাম (৪৩), বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এএসএম রুবেল (২৩), কানাইঘাটের বড়দেশ গ্রামের আলী আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), নগরীর উত্তর বাগবাড়ি এলাকার মৃত এরফান উদ্দিনের ছেলে আবুবকর সিদ্দিক (৫৮) ও শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাইদুল ইসলাম (৩৮)।

জামায়াতে ইসলামী আগামীকাল শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশের ঘোষণা দিয়েছে। এনিয়ে পুলিশ প্রশাসনের অনুমতি চাইলেও এখন পর্যন্ত তারা পায়নি। তবে অনুমতি না পেলেও জোর করে হলেও সমাবেশ করার কথা জানিয়েছিলেন দলটির একাধিক নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।