শনিবার , ২০ জানুয়ারি ২০২৪, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:১২
আজকের সর্বশেষ সবখবর

মোহনা সাংস্কৃতিক সংগঠনের “সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত

লবীব আহমদ
জানুয়ারি ২০, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের “সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহ রাকিবুল হাসান রাফির সভাপতিত্বে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

মোহনার সাবেক সভাপতি ইমরান ইমন ও বর্তমান সহসভাপতি সায়েম আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক ও মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, মোহনার সাবেক সভাপতি খালেদ মাসুদ, প্রমুখ।

মঙ্গল দ্বীপ জেলে অশুভ শক্তিকে সরিয়ে ধরায় সবার জীবনের কল্যাণ কামনা করে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। পরে ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’ গান পরিবেশনা, মোহনা সাংস্কৃতিক সংগঠনের থিম সং, রবীন্দ্র-নজরুল সন্ধ্যা, কবিতা আবৃত্তি, ছেলে-মেয়েদের সমবেত নৃত্য, একক গান, কোরিওগ্রাফি, দলীয় লোকসংগীত, নাটক ইত্যাদি পরিবেশনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, মোহনার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলওয়ার হোসেন রাহী, মোহনার সাবেক সভাপতি পল্লবী দাস মৌ, বর্তমান সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রাকিব প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।