শনিবার , ১২ এপ্রিল ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:২৫
আজকের সর্বশেষ সবখবর

বাটায় লুটপাটে জড়িত আওয়ামীলীগ নেতার ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১২, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বাটার আউটলেটে লুটপাটের ঘটনায় এক আওয়ামীলীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম ইশতিয়াক নূর চৌধুরী জিহান।সে সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার ইসরাইল বিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে পূর্ব জিন্দাবাজার এলাকাস্থ বাটার একটি আউটেলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এসময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন জুতা লুটপাট শুরু করে জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। জিহান এয়ারপোর্ট এলাকায় আত্মগোপনে ছিল। শুক্রবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আইনে থানায় মামলাও রয়েছে। তবে মনিরুজ্জামানের পদ পদবী এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।