বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির সভা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভাস রায় এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ০৬ ঘটিকায় নগরীর তাতীপাড়াস্থ দ্যা এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বেকা সিলেট ইউনিটের উপদেষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. মালেক খান, উপদেষ্টা মেজর ড. তোফায়েল আহমেদ।
সভা চলাকালীন সময়ে বক্তব্য রাখেন সাবেক পুলিশ সুপার হায়দার আলী। এসময় তিনি বলেন, ক্যাডেটদের মানষিক ভারসাম্য বজায় রাখতে বনভোজনের কোনো বিকল্প নেই। বনভোজনের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়।
উপদেষ্টা এমসি কলেজের সহযোগী অধ্যাপক লে. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিএনসিসি একটি অরাজনৈতিক সংগঠন, সার্বভৌম ও জনগনের স্বার্থে বিএনসিসি কাজ করে থাকে।
কার্যনির্বাহী সদস্য আয়েশা সিদ্দিকা রেবা বলেন, ক্যাডেটদের মধ্য বন্ধন গড়ে তুলতে শারিরীক ও মানষিক ভাবে উৎফুল্ল থাকতে বিনোদন, ম্যারাথন, সাইক্লিং, সুইমিং সহ নানান ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে।
সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরীকে সমর্থন করে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহআলম রাফি বলেন, (বেকা) সিলেট ইউনিটে নতুন সদস্য নিয়োগ দিতে হবে এতে সংগঠনটি আরো সমৃদ্ধ হবে।
উক্ত আলোচনা সভায় নানান ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, সমাজ কল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুল লতিফ।
এবং কো-অপ্ট সদস্য মোঃ ছদরুল ইসলাম, রুহুল আমিন, মোঃ আমিনুল ইসলাম, জুনায়েদ আহমেদ।
মোঃ আমিনুল ইসলাম, বাসুদেব তালুকদার, এনামুল হক এনাম, সুলতান মোহাম্মদ রাজু, মোঃ আলাউর রহমান ও ইমরান প্রমুখ।
পরবর্তীতে সভাপতির সিদ্ধান্তে ২৮ ফেব্রুয়ারী বনভোজন পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
